নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : আকবর সাহেবের কুপুত্র তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান দাদা আশরাফউদ্দিন। এ নিয়েই আকবর সাহেব ভ্রাতুষ্পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকের আকবর সাহেব 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের অনুরূপ?
ক. ঘসেটি বেগম
খ. লুৎফুন্নেসা
গ. শওকতজঙ্গ
ঘ. মিরজাফর
উত্তর: ঘসেটি বেগম
ব্যাখ্যা: উদ্দীপকের আকবর সাহেব 'সিরাজউদ্দৌলা নাটকের ঘসেটি বেগম চরিত্রের অনুরূপ। উদ্দীপকে দেখা যায়, দাদা আশরাফউদ্দিন তার এক ছেলে আকবর সাহেবের দুশ্চরিত্র বা গুণহীন সন্তান তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে অন্য সন্তান আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান। উদ্দীপকের সম্পূর্ণ ঘটনাটি ও সিরাজউদ্দৌলা নাটকের আলিবর্দি খাঁ, সিরাজউদ্দৌলা, ঘসেটি বেগম, শওকতজঙ্গ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ নাটকে ঘসেটি বেগম সিরাজের আপন খালা হয়েও ক্ষমতার লোভে স্বার্থান্ধ হয়ে ভাগ্নের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। চরম স্বার্থপরতায় লিপ্ত, পরশ্রীকাতর এই মহিলা সিরাজের পতনকে ত্বরান্বিত করে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : আকবর সাহেবের কুপুত্র তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান দাদা আশরাফউদ্দিন। এ নিয়েই আকবর সাহেব ভ্রাতুষ্পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকের আকবর সাহেব 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের অনুরূপ?
- ক.ঘসেটি বেগম
- খ.লুৎফুন্নেসা
- গ.শওকতজঙ্গ
- ঘ.মিরজাফর
উত্তর