নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: 'অন্যায়ের কাছে নত নয় শির ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।' উদ্দীপকের বীরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ফুটে ওঠা দিকটি হলো-
ক. মোহনলাল
খ. জগৎশেঠ
গ. মিরজাফর
ঘ. উমিচাদ
উত্তর: মোহনলাল
ব্যাখ্যা: উদ্দীপকের বীরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ফুটে উঠা দিকটি হলো প্রশ্নোক্ত অপশনের (ক) মোহনলাল চরিত্রটি। অপশনের বাকিরা যথাক্রমে জগৎশেঠ, মিরজাফর, উমিচাঁদ এরা সবাই বিশ্বাসঘাতক, বেইমান। পলাশীর যুদ্ধে নবাব সিরাজের সিপাহসালার প্রধান সেনাপতি মিরজাফরসহ আরও অনেকে মিলে সিরাজের পরাজয় নিশ্চিত করতে ইংরেজদের সাথে হাত মিলিয়েছে। এমন কঠিন পরিস্থিতিতেও দেশপ্রেমিক নৌবে সিং, বদ্রিআলি, মিরমর্দান সবাই যখন নিহত তখন নিশ্চিত পরাজয় জেনেও দেশকে ভালোবেসে, দেশকে শত্রুমুক্ত করতে মোহনলাল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় এবং বন্দি ও নিহত হন। এতে করে নাটকে মোহনলালদের মতো বীরদের দেশপ্রেম ও বীরত্ব প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: 'অন্যায়ের কাছে নত নয় শির ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।' উদ্দীপকের বীরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ফুটে ওঠা দিকটি হলো-
- ক.মোহনলাল
- খ.জগৎশেঠ
- গ.মিরজাফর
- ঘ.উমিচাদ
উত্তর