। 'আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল।' এখানে দেয়াল দ্বারা বুঝানো হয়েছে- i. বাধা ii. বিভক্তি iii. ষড়যন্ত্র নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: প্রশ্নোক্ত বাক্যে 'দেয়াল' দ্বারা বুঝানো হয়েছে- বাধা, বিভক্তি ও ষড়যন্ত্র। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ কিছু স্বার্থন্বেষী মানুষ দ্বারা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার হয়ে একপ্রকার ক্লান্ত। এমন মুহূর্তে স্ত্রী লুৎফার সাথে কথোপকথনের একপর্যায়ে সিরাজ বলেন, 'আমার চারপাশে দেয়াল। আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়। উজির, অমাত্য, সেনাপতিদের এবং আমার মাঝখানে দেয়াল, দেশের নিশ্চিত শাসন ব্যবস্থা এবং আমার মাঝখানে দেয়াল, খালাআম্মা আর আমার মাঝখানে, আমার চিন্তা আর কাজের মাঝখানে, আমার স্বপ্ন আর বাস্তবের মাঝখানে, আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল।' এই দেয়াল দ্বারা বাধা, বিভক্তি ও ষড়যন্ত্রকে বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ
। 'আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল।' এখানে দেয়াল দ্বারা বুঝানো হয়েছে- i. বাধা ii. বিভক্তি iii. ষড়যন্ত্র নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর