নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশের কিছু বিপথগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে। উদ্দীপকের জাতির পিতার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য------ i. দেশপ্রেম ii. উদারতা iii. বিশ্বাসঘাতকতা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: উদ্দীপকের জাতির পিতার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হলো- দেশপ্রেম ও উদারতা। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর উদারতার সুযোগ নিয়ে তাঁরই আশপাশের লোকজন তথা একদল বিপথগামী সেনা সদস্য বিশ্বাসঘাতকতা করে বঙ্গবন্ধুকে হত্যা করে। তিনি বিশ্বাস করতে পারেননি যে তাঁকে কেউ মারতে পারে। তেমনিভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের মাঝেও উপর্যুক্ত চরিত্রিক বৈশিষ্ট্য তথা দেশপ্রেম ও উদারতা দৃশ্যমান। সিরাজউদ্দৌলার উদারতার সুযোগ নিয়ে তারই প্রধান সেনাপতি মিরজাফরসহ আরও অনেকে মিলে চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে সিরাজকে সিংহাসনচ্যুত ও হত্যা করে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · MCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশের কিছু বিপথগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে। উদ্দীপকের জাতির পিতার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য------ i. দেশপ্রেম ii. উদারতা iii. বিশ্বাসঘাতকতা নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর