উদ্দীপকে দ্বিতীয় প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। নিচে এ পদ্ধতি ব্যাখ্যা করা হলো-বায়োমেট্রিক্স হলো জৈব বৈশিষ্ট্য/ তথ্য বিশ্লেষণ এবং পরিমাপ করার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স বলতে ঐ কৌশল বা পদ্ধতিকে বোঝায় যা মানবদেহের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন- ডি এন এ, আঙুলের ছাপ, চোখের রেটিনা ও আইরিশ, ভয়েস প্যাটার্ন, মুখমণ্ডলের প্যাটার্ন, হাতের মাপ ইত্যাদি প্রমাণ করার উদ্দেশ্যে বিশ্লেষণ ও পরিমাপ করে। বায়োমেট্রিক্স এককভাবে পরিমাপযোগ্য বিষয় দিয়ে শনাক্তকরণ কাজ সম্পন্ন করে। এটি শারীরিক ও আচরণগত এ দুভাবে শনাক্ত করে থাকে। শারীরিক শনাক্তকরণ বায়োমেট্রিক্স উপাদান হতে পারে ব্যক্তির কন্ঠস্বর, ডিএনএ, আঙ্গুলের ছাপ ইত্যাদি। আচরণগত শনাক্তকরণ বায়োমেট্রিক্স উপাদান হতে পারে ব্যক্তির আচরণ, গোপন সংকেত ইত্যাদি। এসব শনাক্তকরণ উপাদানকে বিশেষ কম্পিউটারে প্রসেস করা হয়। পৃথিবীর প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য অনন্য। বায়োমেট্রিক্স হলো মানুষকে তার কিছু বৈশিষ্ট্যের ভিত্তি শনাক্তকরণ পদ্ধতি। এটি কম্পিউটারে শনাক্তকরণ ও অ্যাকসেস নিয়ন্ত্রণে ব্যবহার করা যায়।