দৃশ্যকল্প-২ এর পদ্ধতিদ্বয়ের মধ্যে কোনটি অধিক নিরাপত্তা প্রদান করবে? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত ড. X এর গবেষণাগারের ১০১ নং কক্ষে প্রবেশের জন্য ব্যবহৃত পদ্ধতিটি হলো ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ পদ্ধতি। অপরদিকে ২০৮ নং কক্ষে প্রবেশের পদ্ধতিটি হলো ফেস রিকগনিশন পদ্ধতি। এই দুটি পদ্ধতির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ পদ্ধতি অধিকতর নিরাপত্তা প্রদান করবে।নিরাপত্তার দিক থেকে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটি ফেস রিকগনিশন অপেক্ষা শ্রেষ্ঠ হওয়ার পেছনে বেশ কিছু জোরালো কারণ রয়েছে। একজন মানুষের হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ, অনন্য। এমনকি জমজ সন্তানদের ক্ষেত্রেও আঙুলের ছাপ ভিন্ন হয়। ফিঙ্গারপ্রিন্ট রিডারের সেন্সর আঙুলের রেখার রিন্যাস এবং খাঁজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে পরিচয় শনাক্ত করে, যা নকল করা প্রায় অসম্ভব। অন্যদিকে ফেস রিকগনিশন পদ্ধতিটি চেহারার জ্যামিতিক কাঠামো বিশ্লেষণ করে কাজ করে। কিন্তু আলোকরশ্মির স্বল্পতা, চশমা পড়া, মেকআপ বা বয়সের ছাপের কারণে অনেক সময় এই সিস্টেম সঠিক-ব্যক্তিকে শনাক্ত করতে ব্যর্থ হতে পারে। এছাড়া উচ্চমানের ছবি বা থ্রিডি মাস্ক ব্যবহার করে এই সিস্টেমকে ফাঁকি দেওয়ার একটি সূক্ষ্ম সম্ভাবনা থেকে যায়, যা ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে তুলনামূলক কঠিন। তাছাড়া মানুষের চেহারার পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আঙুলের ছাপ সারাজীবন অপরিবর্তিত থাকে এবং এটি বাহ্যিক পরিবেশ দ্বারা খুব একটা প্রভাবিত হয় না। তাই সামগ্রিক নিরাপত্তা ও নির্ভুলতার বিচারে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ পদ্ধতিটি ফেস রিকগনিশন অপেক্ষা অধিক শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করবে।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দৃশ্যকল্প-২ এর পদ্ধতিদ্বয়ের মধ্যে কোনটি অধিক নিরাপত্তা প্রদান করবে?…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর