হাবের চেয়ে সুইচ উত্তম- ব্যাখ্যা করো।
উত্তর: সহাব এবং সুইচ উভয়েই বহু পোর্ট বিশিষ্ট নেটওয়ার্ক ডিভাইস যা কোনো নেটওয়ার্কের কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। হাব প্রাপ্ত ডেটা তার সব পোর্টে পাঠিয়ে দেয়। তবে সুইচ ডেটাকে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পোর্টে পাঠাতে পারে। সুইচ MAC অ্যাড্রেস ব্যবহার করায় নেটওয়ার্কে ট্রাফিক কম হয় এবং ডেটা কলিশনের সম্ভাবনা থাকে না। সুইচ ডেটা ফিল্টারিং করতে পারে যা হাব করতে পারে না। হাবের ব্যান্ডউইথও সুইচের তুলনায় কম। তাই দক্ষতা, নিরাপত্তা ও উচ্চগতির কারণে হাবের চেয়ে সুইচ ব্যবহার করা উত্তম।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
হাবের চেয়ে সুইচ উত্তম- ব্যাখ্যা করো।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর