উদ্দীপকের শিক্ষকের পরামর্শকৃত বিন্যাসটির জন্য (১২টি নোড) কতগুলো তারের প্রয়োজন হবে? বৃহৎ পরিসরে এই নেটওয়ার্কটি ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে শিক্ষকের পরামর্শকৃত নেটওয়ার্ক বিন্যাসটি হলো মেশ টপোলজি, যেখানে প্রতিটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। মেশ টপোলজিতে n সংখ্যক নোডের সংযোগের জন্য প্রয়োজনীয় তারের সংখ্যা = [গণিত] ∴ নোড সংখ্যা 12 হলে প্রয়োজনীয় তারের সংখ্যা হবে, [গণিত] ∴ 12 নোডের মেশ টপোলজিতে 66টি তার প্রয়োজন হবে। বৃহৎ পরিসরে বা অনেক বেশি সংখ্যক কম্পিউটারের ক্ষেত্রে মেশ টপোলজির নেটওয়ার্ক ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর যেমন শক্তিশালী কারিগরি সুবিধা রয়েছে, তেমনি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এই টপোলজির সবচেয়ে বড়ো সুবিধা হলো এর নির্ভরযোগ্যতা ও ডেটা নিরাপত্তা।বৃহৎ নেটওয়ার্কে কোনো একটি সংযোগ লাইন বা কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বিকল্প পথ থাকায় পুরো নেটওয়ার্ক কখনেই অচল হবে না। এছাড়া পয়েন্ট-টু-পয়েন্ট সংযোগ থাকায় এই নেটওয়ার্কে ডেটা সরাসরি গন্তব্যে পৌঁছায়, ফলে তথ্যের গোপনীয়তা বজায় থাকে। নেটওয়ার্কে প্রচুর ট্রাফিক থাকলেও ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে না।তবে বৃহৎ পরিসরে এটি ব্যবহারের প্রধান অন্তরায় হলো এর অত্যধিক ব্যয় ও জটিলতা। কম্পিউটারের সংখ্যা বাড়ার সাথে সাথে সংযোগ তার ও পোর্টের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, যা নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ কারণে সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কে এটি খুব একটা উপযোগী নয়। তবে যেসব জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সংযোগ অপরিহার্য সেখানে এই টপোলজি অত্যন্ত উপযোগী।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের শিক্ষকের পরামর্শকৃত বিন্যাসটির জন্য (১২টি নোড) কতগুলো তার…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর