উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি দু'টির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্যপট-২ এ যথাক্রমে হাইব্রিড ও স্টার টপোলজি রয়েছে। স্টার ও হাইব্রিড টপোলজির মধ্যে হাইব্রিড টপোলজি সুবিধাজনক। নিচে তা বিশ্লেষণ করা হলো- বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে হাইব্রিড টপোলজি বলা হয়। এ টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়। কোনো কোনো কাজের ক্ষেত্রে একটিমাত্র নেটওয়ার্ক টপোলজি স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে। এজন্য সবক্ষেত্রে হাইব্রিড টপোলজি ব্যবহার করা হয়।স্টার টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একটি হাব বা সুইচের মাধ্যমে সরাসরি সংযুক্ত থাকে বলে কেন্দ্রীয় হাব বা সুইচ খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। এ টপোলজিতে প্রচুর পরিমাণ ক্যাবল ব্যবহৃত হয় বিধায় এটি ব্যয়বহুল পদ্ধতি।এ সকল কারণে স্টার টপোলজি থেকে হাইব্রিড টপোলজি তুলনামূলক সুবিধাজনক।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি দু'টির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ প…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর