চিত্র-১ ও চিত্র-২ এর টপোলজিদ্বয়ের মধ্যে তুলনামূলকভাবে কোনটি অধিক সুবিধাজনক? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর টপোলজিদ্বয় হলো যথাক্রমে রিং ও মেশ টপোলজি। চিত্র-২ ও চিত্র-৩ এর টপোলজিগুলো হলো যথাক্রমে মেশ ও রিং টপোলজি। রিং টপোলজি ও মেশ টপোলজির মধ্যে মেশ টপোলজি বেশি সুবিধাজনক। কারণ-১. মেশ টপোলজিতে যেকোনো দুইটি কম্পিউটারের মধ্যে দ্রুত ডেটা আদান-প্রদান করা যায়। কিন্তু রিং টপোলজিতে ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি।২. মেশ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানে কোনো সমস্যা হয় না। কিন্তু রিং টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।৩. মেশ টপোলজির নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। কিন্তু রিং টপোলজির যেকোনো সমস্যা নিরূপণ করা বেশ জটিল।৪. মেশ টপোলজিতে এক নোড থেকে অন্য নোডে ডেটা সরাসরি স্থানান্তর করা যায়। কিন্তু রিং টপোলজিতে কম্পিউটারের সংখ্যা বাড়ালে ডেটা পারাপারের সময়ও বেড়ে যায়।উপরে বর্ণিত আলোচনার প্রেক্ষিতে এটি স্পষ্ট যে, রিং টপোলজির চেয়ে মেশ টপোলজিই উত্তম।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
চিত্র-১ ও চিত্র-২ এর টপোলজিদ্বয়ের মধ্যে তুলনামূলকভাবে কোনটি অধিক সু…
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর