উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত ক্ষেত্রে কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে জনাব আবিদ ও তার নিরাপত্তা রক্ষীদের ওয়াকি-টকিতে যোগাযোগের ক্ষেত্রে হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে। যে পদ্ধতিতে ডেটা উভয়দিক থেকে আদান-প্রদান করা সম্ভব হলেও তা একই সময়ে করা যায় না, তাকে হাফ-ডুপ্লেক্স মোড বলে। এই মোডটির প্রধান বৈশিষ্ট্য হলো প্রেরক ও প্রাপক উভয়েই তথ্য পাঠাতে পারেন, তবে তা পর্যায়ক্রমে সম্পন্ন করতে হয়। অর্থাৎ যখন একপক্ষ তথ্য পাঠায় তখন অন্য পক্ষকে কেবল সেই তথ্য গ্রহণ করতে হয় বা শুধু Receiver হিসেবে কাজ করতে হয়। প্রেরকের তথ্য পাঠানো শেষ না হওয়া পর্যন্ত প্রাপক কোনো প্রতিক্রিয়া বা নতুন তথ্য পাঠাতে পারে না। উদ্দীপকে উল্লিখিত "ওভার" শব্দটি মূলত একটি সিগন্যাল হিসেবে কাজ করে, যা নির্দেশ দেয় যে বর্তমান প্রেরকের কথা বলা শেষ হয়েছে এবং যোগাযোগ মাধ্যমটি এখন অন্য পক্ষের ব্যবহারের জন্য খালি আছে।বাস্তব ক্ষেত্রে, হাফ-ডুপ্লেক্স মোড সাধারণত সেসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেখানে একই সাথে উভয় দিক থেকে তথ্য আদান-প্রদানের প্রয়োজন পড়ে না অথবা যেখানে ব্যান্ডউইথ সাশ্রয় করা প্রয়োজন।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত ক্ষেত্রে কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহ…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর