ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশনের সাথে উদ্দীপকের জনাব আবিদের মেয়ের ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মেথডের দক্ষতার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে প্রেরক থেকে প্রাপকে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। অপরদিকে জনাব আবিদের মেয়ে যে ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করে লন্ডনে তার সহকর্মীদের সাথে ভিডিয়ো কনফারেন্সিং করেন তাতে ডেটা নির্দিষ্ট বিরতিতে ব্লক আকারে ট্রান্সমিট হয়। অর্থাৎ এটি সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। নিচে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতার তুলনামূলক বিশ্লেষণ গাণিতিকভাবে দেখানো হলো- অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে - 1 Byte = 8 bitsএখন, 1 Byte = 8 bits ডেটা স্থানান্তরে অতিরিক্ত বিট প্রয়োজন হবে।(1 start bit + 8 bits +2 stop bits) = total 11 bits এখানে, প্রকৃত ডেটা = 8 bits, মোট ডেটা = 11 bits [গণিত] সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে-80 Byte পরিমাণের একটি ক্যারেক্টার ব্লক স্থানান্তরে 2 Byte হেডারও 2 Byte টেলার ইনফরমেশন যুক্ত করতে হবে। সুতরাং, 1 Block ডেটা = 2 Byte হেডার + 80 Byte + 2 Byteটেলার = 84 Byte প্রকৃত ডেটা = 80 Byte, মোট ডেটা = 84 Byte [গণিত] সুতরাং আমরা দেখতে পাই, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অনেকটাই বেশি।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশনের সাথে উদ্দীপকের জনাব আবিদে…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর