উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: ডেটা কমিউনিকেশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হওয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। আর ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হওয়াকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড।অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হবার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতির সময় সমান নাও হতে পারে। ফলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় তুলনামূলক বেশি লাগে। কিন্তু সিনক্রোনাস মেথডে প্রতি ব্লকে বিরতির সময় সমান থাকে। ফলে সিনক্রোনাস মেথডে সময় তুলনামূলক কম লাগে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে গতি কম ও দক্ষতা কম। কিন্তু সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা চলাচলের গতি বেশি ও দক্ষতা বেশি। তাই সিনক্রোনাস পদ্ধতি তুলনামূলক বেশি ব্যয়বহুল। তবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যান্ডউইথ বেশি বলে দূরবর্তী স্থানে পাঠানোর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে বড় ধরনের নেটওয়ার্কসহ মোবাইল ফোন নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক ইত্যাদি ক্ষেত্রে এটি অপরিহার্য।উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বেশি।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লে…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর