জারিফের টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস দুটিতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতির কি কোন বৈসাদৃশ্য আছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জারিফের টেলিভিশনে খেলা দেখার প্রক্রিয়াটি সিমপ্লেক্স পদ্ধতির অন্তর্ভুক্ত, যেখানে ডেটা প্রবাহ সর্বদা একমুখী হয়। সিমপ্লেক্স পদ্ধতিতে প্রেরক কেবল ডেটা প্রেরণ করতে পারে এবং প্রাপক কেবল তা গ্রহণ করে, কিন্তু প্রাপক প্রেরককে কোনো ফিরতি সংকেত পাঠাতে পারে না। এটি উদ্দীপকের টেলিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে টিভি স্টেশন থেকে জারিফের টেলিভিশনে তথ্য সরাসরি পৌছায় এবং জারিফ টিভি স্টেশনে কোনো তথ্য পাঠাতে পারে না। অন্যদিকে, মোবাইল ফোনে জারিফ ও অমিতের খেলার ফলাফল আদান-প্রদানের সময় ফুল-ডুপ্লেক্স পদ্ধতি কার্যকর হয়, যা একটি দ্বিমুখী ও যুগপৎ যোগাযোগ ব্যবস্থা। এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক একই সময়ে ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে পারে, ফলে জারিফ ও অমিত একে অপরের কথা তাৎক্ষণিকভাবে শুনতে এবং সাড়া দিতে সক্ষম হয়। মূলত, সিমপ্লেক্স পদ্ধতিতে কোনো দ্বিমুখী তথ্য প্রবাহের সুযোগ নেই, কিন্তু ফুল-ডুপ্লেক্স পদ্ধতিতে চ্যানেলটি উভয়মুখী তথ্য প্রবাহের জন্য একই সময়ে উন্মুক্ত থাকে, ফলে এটি অধিক কার্যকর এবং আধুনিক ডেটা কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত হয়।সুতরাং, ডেটা প্রবাহের দিক, যুগপৎ আদান-প্রদানের সক্ষমতা এবং কারিগরি কাঠামোর ভিত্তিতে উদ্দীপকের ডিভাইস দুটির ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে মৌলিক বৈসাদৃশ্য রয়েছে। ডেটা ট্রান্সমিশন মোড: ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে মূলত সিমপ্লেক্স মোড ব্যবহৃত হতে দেখা যায় ডেটা প্রবাহের দিকের ওপর ভিত্তি করে ডেটা যখন একদিকে প্রবাহিত হয়। তখন তাকে সিমপ্লেক্স মোড বলে। মিসেস মীরা যখন ভিডিও ডাউনলোড করেন, তখন ইউটিউব সার্ভার থেকে ডেটা কেবল তার ল্যাপটপের দিকে প্রবাহিত হয়। এই প্রক্রিয়ায় গ্রাহক কেবল ডেটা গ্রহণ করে। কিন্তু একই সময়ে একই মাধ্যমে সার্ভারে কোনো ভিডিও ডেটা পাঠাতে পারে না। যদিও অভ্যন্তরীণভাবে কিছু সিগন্যাল আদান-প্রদান হয়, কিন্তু মূল ডেটা প্রবাহের দিক বিবেচনায় এটিকে সিমপ্লেক্স মোডের একটি প্রায়োগিক উদাহরণ হিসেবে ধরা যায়।ডেটা ট্রান্সমিশন মেথড: ডেটা ট্রান্সমিশনের গতি ও ধরনের ওপর ভিত্তি করে বলা যায় মিসেস মীরার এই কাজটিতে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড ব্যবহৃত হয়। সিনক্রোনাস পদ্ধতিতে ডেটাগুলো ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তরিত হয়। যেহেতু ভিডিও ফাইলগুলো সাধারণত অনেক বড়ো হয়। তাই এগুলোকে ছোটো ছোটো ব্লকে ভাগ করে ইন্টারনেটের মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে পাঠানো হয়। এই পদ্ধতিতে প্রতিটি ব্লক একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান বিরতিতে ট্রান্সমিট হয়। এই কারণেই একে সিনক্রোনাস ট্রান্সমিশন বলা হয়।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
জারিফের টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর