উদ্দীপকে উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মেথড দুটোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণপূর্বক ইন্টারনেট এর জন্য কোনটির ব্যবহার সুবিধাজনক তা যুক্তিসহ চিহ্নিত করো।
উত্তর: উদ্দীপকে মামুন বই থেকে যে দুইটি ট্রান্সমিশনের কথা জানতে পারলো তার প্রথমটি হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং দ্বিতীয় মেথডটি হলো সিনক্রোনাস ট্রান্সমিশন। নিচে এ দুটি মেথডের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ডেটা কমিউনিকেশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মাঝখানে বিরতির সময় সমান নাও হতে পারে। ফলে এই ট্রান্সমিশনে সময় বেশি লাগে। এই ট্রান্সমিশনের গতি ও দক্ষতাও সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় কম।অপরদিকে, ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হওয়াকে বলে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এই মেথডে প্রতি ব্লক ট্রান্সমিশনের মাঝে বিরতির সময় সমান থাকে। ফলে সিনক্রোনাস ট্রান্সমিশনে সময় তুলনামূলক কম লাগে। পাশাপাশি এর গতি ও দক্ষতা বেশি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যান্ডউইথ বেশি বলে দূরবর্তী স্থানে ডেটা পাঠানোর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনে ব্যান্ডউইথ বেশি বলে দূরবর্তী স্থানে অথবা কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এটি ব্যবহৃত হয়। বিশেষ করে বড় ধরনের নেটওয়ার্কসহ মোবাইল ফোন নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক ইত্যাদি ক্ষেত্রে এর ব্যবহার দেখা যায়। এমনকি ইন্টারনেট এর জন্য দূরবর্তী স্থানে ডেটা স্থানান্তরে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার বেশি সুবিধাজনক কারণ তখন ডেটা ট্রান্সমিশন প্যাকেট আকারে ঘটে।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মেথড দুটোর মধ্যে তুলনামূলক বিশ্ল…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর