উন্নতমানের সামগ্রী তৈরিতে ন্যানোটেকনোলজি কীভাবে সাহায্য করে? ব্যাখ্য করো।
উত্তর: ন্যানোটেকনোলজি 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে নিপুণভাবে পদার্থের গঠন পরিবর্তন ও উন্নতমানের সামগ্রী তৈরিতে সহায়তা করে। এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত ন্যানোটিউব ও কার্বন ফাইবার দিয়ে তৈরি সামগ্রী অধিক টেকসই, দীর্ঘস্থায়ী এবং উচ্চ তাপ ও ঘর্ষণ সহনশীল হয়। ইলেকট্রনিক্স সামগ্রীতে ন্যানো সেন্সর ও চিপ ব্যবহারের ফলে ডিভাইসের আকার ছোটো হওয়ার পাশাপাশি এর কার্যক্ষমতা ও ডেটা সংরক্ষণের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। এছাড়া খাদ্য ও ওষুধ শিল্পে ন্যানো-কোটিং ব্যবহার করার মাধ্যমে পণ্যের গুণগত মান রক্ষা ও স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এভাবেই ন্যানোটেকনোলজি উন্নতমানের সামগ্রী তৈরিতে সাহায্য করছে।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উন্নতমানের সামগ্রী তৈরিতে ন্যানোটেকনোলজি কীভাবে সাহায্য করে? ব্যাখ্…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর