উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও মজনুর মন থেকে লায়লীর শোক মুছে ফেলার জন্য তার বন্ধুরা তাকে নিয়ে বসন্ত উদ্যাপনের আয়োজন করে। কিন্তু মজনুর মন তাতে শান্ত হয় না। পূর্ণিমার চাঁদ তার মনে জ্বালা ধরায়, কোকিলের তান ভালো লাগে না। 'কোকিলের তান তার ভালো লাগে না'-নিচের কোনটিতে এ উক্তির ভাবের প্রতিফলন ঘটেছে?
ক. যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই
খ. বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি
গ. সে ভোলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া
ঘ. পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?
উত্তর: যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · MCQ