নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: "মাগো ওরা বলে, সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না।" উদ্দীপকের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
গ. ১৯৭০ এর সাধারণ নির্বাচন
ঘ. ১৯৭১ এর মুক্তিযুদ্ধ
উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলন
ব্যাখ্যা: উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ভাষা আন্দোলনের বিষয়টি সাদৃশ্যপূর্ণ। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি কৃষ্ণচূড়াকে শহিদের রক্তের বুদ্বুদ বলেছেন। ৬৯ এর গণঅভ্যুত্থানে ভাষা-আন্দোলনে জীবনদানকারী সালাম- বরকতকে স্মরণ করেছেন নতুন দিনের প্রতিবাদীর ভূমিকায়। এভাবে আলোচ্য কবিতায় ভাষা-আন্দোলনের প্রসঙ্গটি বারবার উঠে এসেছে। অন্যদিকে উদ্দীপকে মাতৃভাষার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। যা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। ফলে উদ্দীপক এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় মূলভাব হিসেবে স্বদেশপ্রেম ও মাতৃভাষা প্রীতি প্রকাশিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · MCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: "মাগো ওরা বলে, সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না।" উদ্দীপকের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ?
- ক.১৯৫২ সালের ভাষা আন্দোলন
- খ.১৯৬৯ এর গণঅভ্যুত্থান
- গ.১৯৭০ এর সাধারণ নির্বাচন
- ঘ.১৯৭১ এর মুক্তিযুদ্ধ
উত্তর