'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় রক্তজবার প্রসঙ্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে-
ক. অস্তমিত রক্তিম সূর্য
খ. জাতীয় চেতনা
গ. রক্তের প্রয়োজনীয়তা
ঘ. অত্যাচারের তাজা আঘাত
উত্তর: অত্যাচারের তাজা আঘাত
ব্যাখ্যা: 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত চিহ্নের কথা বলেছেন। কবিতায় কবির ক্রীতদাস পূর্বপুরুষদের ওপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই অত্যাচারের আঘাত যে এখনও তাজা রয়েছে তা বোঝাতেই রক্তজবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আরও লক্ষণীয়, আঘাত রয়েছে পিঠে। অর্থাৎ, শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে কিংবা বন্দি ক্রীতদাসের ওপর ঝাঁপিয়ে পড়েছে, মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বীরোচিত সাহস তারা দেখায়নি।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · MCQ