নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: 'আপদ আছে, জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ নাচে।' উদ্দীপকটির 'আঠারো বছর বয়স' কবিতার নিচের কোন চরণের সাথে মিল রয়েছে?
ক. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
খ. প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
গ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
ঘ. পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
উত্তর: বিপদের মুখে এ বয়স অগ্রণী
ব্যাখ্যা: উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার তারুণ্যের সাহসিকতার দিকটি প্রতিফলিত হয়েছে। তরুণরা বিপদ-আপদে পিছপা না হয়ে অগ্রণী ভূমিকা পালন করে। অপশন 'গ' এ আলোচ্য কবিতার তারুণ্যের অগ্রণী সাহসিকতার দিকটি উঠে আসায় উদ্দীপকের কবিতাংশের ভাবের সাথে মিল লক্ষ করা যায়। অন্যদিকে 'ক', 'খ' ও 'ঘ' অপশনে যথাক্রমে আলোচ্য কবিতার সঠিক সিদ্ধান্ত গ্রহণের সমস্যা, তরুণদের আত্মত্যাগ ও তারুণ্যের সংগ্রামশীলতার দিকটি প্রকাশিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · MCQ