'রক্তদানের পুণ্য' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. তারুণ্যের অগ্রগতি
খ. বিপদ মোকাবেলার ঝুঁকি
গ. মুক্তি ও কল্যাণের সংগ্রাম
ঘ. স্বাধীনভাবে চলার ঝুঁকি
উত্তর: মুক্তি ও কল্যাণের সংগ্রাম
ব্যাখ্যা: 'আঠারো বছর বয়স' কবিতায় কবি 'এ বয়স জানে রক্তদানের পুণ্য' এই ইতিবাচক বক্তব্যের মাধ্যমে তারণ্য শক্তির জয়গান করেছেন। এ বক্তব্যের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন, তরুণেরা সর্বদাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তি ও কল্যাণের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় যুগে যুগে, দেশে দেশে এই মানুষগুলোই অগ্রণী ভূমিকা পালন করে। এরা সবসময়ই নতুন কিছু করে। শুভ, কল্যাণ ও সুন্দরের জন্য এরা রক্ত দিতেও দ্বিধা করে না। আর এ 'সমস্ত কাজের মাধ্যমে তারা ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় আত্মত্যাগ করে। তাদের এ রক্তদান দেশের জন্য গৌরব বয়ে আনে। উল্লেখ্য, 'এ বয়স জানে রক্ত দানের পুণ্য' লাইনটি 'এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর' লাইনটিকে সমর্থন করে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · MCQ
'রক্তদানের পুণ্য' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
- ক.তারুণ্যের অগ্রগতি
- খ.বিপদ মোকাবেলার ঝুঁকি
- গ.মুক্তি ও কল্যাণের সংগ্রাম
- ঘ.স্বাধীনভাবে চলার ঝুঁকি
উত্তর