নিচের উদ্দীপকটি পড়ঃ চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর। উদ্দীপকে অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েেছে?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. বায়োমেট্রিক্স
গ. বায়োইনফরমেটিক্স
ঘ. ন্যানোটেকনোলজি
উত্তর: বায়োমেট্রিক্স
ব্যাখ্যা: উদ্দীপকে বর্ণিত পদ্ধতিগুলোতে ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য (যেমন হাতের আঙুল, সম্পূর্ণ হাত, চোখ, মুখমণ্ডল) ব্যবহার করে অফিসের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা বায়োমেট্রিক্স প্রযুক্তির অন্তর্ভুক্ত। ভার্চুয়াল রিয়েলিটি (VR) বাস্তব জগতের বিকল্প একটি কৃত্রিম জগত তৈরি করে, বায়োইনফরমেটিক্স জৈবিক তথ্য বিশ্লেষণের সাথে সম্পর্কিত, এবং ন্যানোটেকনোলজি পারমাণবিক বা আণবিক স্তরে বস্তুর সাথে কাজ করে, যা এখানে প্রাসঙ্গিক নয়। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যা ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য শনাক্তকরণের মাধ্যমে প্রমাণীকরণ করে। এই বৈশিষ্ট্যগুলো স্বতন্ত্র এবং অপরিবর্তনীয় হওয়ায় এটি নিরাপত্তা ও উপস্থিতি নিশ্চিতকরণের জন্য অত্যন্ত কার্যকর।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · MCQ
নিচের উদ্দীপকটি পড়ঃ চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর। উদ্দীপকে অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েেছে?
- ক.ভার্চুয়াল রিয়েলিটি
- খ.বায়োমেট্রিক্স
- গ.বায়োইনফরমেটিক্স
- ঘ.ন্যানোটেকনোলজি
উত্তর