বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ- i. স্বাস্থ্যসম্মত ii. নিদিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে iii. আর্দ্রতা প্রতিরোধী
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: খাদ্যজাত দ্রব্যের প্যাকেটজাত পণ্য তৈরিতে ন্যানোটেকনোলজি ব্যবহৃত হয়। ন্যানোটেকনোলজি ব্যবহারের ফলে প্যাকেটজাত পণ্যে খাদ্য স্বাস্থ্যসম্মত এবং নির্দিষ্ট সময় পর্যন্ত খাদ্যের স্বাদ অটুট থাকে। প্যাকেটজাত পণ্যের মোড়কে ন্যানোটেকনোলজি ব্যবহারের ফলে পণ্যের মোড়কটি আর্দ্রতা প্রতিরোধক হিসেবে কাজ করে। বায়োমেট্রিক্স ব্যবহারের মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার- আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব ইত্যাদি শনাক্ত করা যায়। বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় সিকুয়েন্স অ্যালাইনমেন্ট, জিন অনুসন্ধান, জিনোম সিকুয়েন্স, ডিএনএ বিশ্লেষণ ইত্যাদি কাজে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর ব্যবহারিক ক্ষেত্রগুলো হলো- কৃষি উন্নয়ন, ঔষধ শিল্প, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ফরেনসিক টেস্ট ইত্যাদি।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · MCQ