উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও: সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন। সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন?
ক. ন্যানো টেকনোলজি
খ. বায়ো ইনফরমেটিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. বায়োমেট্রিক
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা: উদ্দীপকের সেলিম মিয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয়। উল্লেখ্য, ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন- সয়াবিন, ভুট্টা, তুলা, তৈল বীজ, টমেটো, পেঁপে ইত্যাদির জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি, পোকা-মাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। জেনেটিক্যালি পরিবর্তিত ফসল অধিক খরা ও ঠাণ্ডা সহ্য করতে পারে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · MCQ