উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে। যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। কামালের যন্ত্রটি ব্যবহার করা যায়- i. চিকিৎসা ক্ষেত্রে ii. গৃহব্যবস্থাপনায় iii. শিল্প কারখানায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: চিকিৎসা ক্ষেত্র, গৃহব্যবস্থাপনা ও শিল্প কারখানায় বর্তমানে সফলভাবে রোবটের ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। রোবটিক্সের আরো কিছু ব্যবহার ক্ষেত্র:- • যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায়। এই সমস্ত রোবট দূর নিয়ন্ত্রিত (Remote Controlled) হওয়ায় যে কোন মূহুর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। • যে সব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করা দরকার হয় যেমন: ইলেকট্রনিক্স এর IC গুলো বানানোর জন্য এবং PCB (Printed Circuit Board) বানানোর জন্য রোবট ব্যবহৃত হয়। এক্ষেত্রে হাতে তৈরি জিনিস সঠিক নাও হতে পারে। যেমন- কম্পিউটারের মাদারবোর্ডসহ অন্যান্য সার্কিট বোর্ড তৈরিতে রোবট ব্যবহৃত হয়। • নিউক্লিয়ার রিয়্যাক্টরসহ বিভিন্ন বিপদজনক ও ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বিকল্প হিসেবে রোবট ব্যবহার করা হয়। • উন্নত বিশ্বে নিরাপত্তার কাজে রোবটের সফল ব্যবহার হচ্ছে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · MCQ
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে। যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। কামালের যন্ত্রটি ব্যবহার করা যায়- i. চিকিৎসা ক্ষেত্রে ii. গৃহব্যবস্থাপনায় iii. শিল্প কারখানায় নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর