[গণিত] মৌলটি প্রভাবক হিসাবে কাজ করে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X মৌলটি নিকেল (Ni)। কেননা, লেখ থেকে X এর পারমাণবিক সংখ্যা 28, যা নিকেল (Ni) মৌলকে নির্দেশ করে। নিকেল (Ni) প্রভাবক হিসেবে কাজ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- Ni এর ইলেকট্রন বিন্যাস- [গণিত] নিকেলের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, এর [গণিত] অরবিটালে ৪টি ইলেকট্রন আছে। জানা আছে, যেসব এ-ব্লক মৌলের ইলেকট্রনীয় কাঠামো [গণিত] তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর ধাতুর অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো পরিবর্তনশীল জারণ অবস্থা, প্রভাবন ধর্ম প্রদর্শন, রঙিন যৌগ গঠন। সুতরাং NI একটি অবস্থান্তর মৌল হওয়ায় এটি প্রভাবন ধর্ম প্রদর্শন করবে। প্রভাবন ধর্ম অবস্থান্তর ধাতুর অন্যতম একটি বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌলগুলো বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শনে সক্ষম এবং তাদের পক্ষে বিভিন্ন অস্থায়ী মধ্যম উৎপাদ সৃষ্টি করাও সম্ভব। মধ্যম উৎপাদ গঠনের মাধ্যমে এরা সংশ্লিষ্ট বিক্রিয়ার জন্য নিম্নশক্তির বা নিম্নশক্তিসম্পন্ন পথ সৃষ্টি করে দেয় তখন সংশ্লিষ্ট বিক্রিয়া কম তাপমাত্রায় সহজে ঘটতে পারে। অবস্থান্তর ধাতুর প্রভাবন ক্রিয়া অসমসত্ত্বীয় ও সমসত্ত্বীয় এ দুই ফেজ বা সাম্যাবস্থায় ঘটতে পারে। অবস্থান্তর ধাতুসমূহ সাধারণত দুই পদ্ধতিতে তাদের প্রভাবন ক্রিয়া সম্পন্ন করে যেমন- ১. পৃষ্ঠ বিক্রিয়কের পৃষ্ঠতলে অধিশোষণ, ২. বিক্রিয়কের সঙ্গে অন্তর্বর্তী যৌগ গঠন। সমসত্ত্বীয় প্রভাবনে কেবল অন্তবর্তী যৌগ গঠন প্রক্রিয়া ঘটে থাকে। Ni(28) মৌলের ক্ষেত্রে প্রভাবন ধর্ম প্রদর্শন ঘটে থাকে। সাধারণ কৃত্রিম ঘি উৎপাদনে Ni মৌল প্রভাবক হিসাবে কাজ করে থাকে। প্রথমে Ni মৌল অসম্পৃক্ত তেলে চালনা করলে অসম্পৃক্ত তেল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ডালডা বা কৃত্রিম ঘি প্রস্তুত হয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
মৌলটি প্রভাবক হিসাবে কাজ করে- ব্যাখ্যা কর।
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


