B ও C পর্যায় সারণির একই শ্রেণির মৌল হলেও এদের ভৌত অবস্থার ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, B ও C মৌল দুটি যথাক্রমে Cl(17) ও [গণিত] । এরা একই শ্রেণির (গ্রুপ-17) মৌল হলেও [গণিত] গ্যাস ও [গণিত] তরল অর্থাৎ এদের ভৌত অবস্থা ডিন্ন। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলোপর্যায সারণির গ্রুপ-17 এর দুটি মৌল [গণিত] ও [গণিত] । কক্ষ তাপমাত্রায় [গণিত] গ্যাস হলেও [গণিত] তরল। এর অন্যতম কারণ তাদের আণবিক আকারের তারতম্য এবং আন্তঃআণবিক আকর্ষণ বলের ভিন্নতা। ক্লোরিনের আণবিক ওজন ব্রোমিনের চেয়ে কম। তাই ক্লোরিনের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল থাকে। যখন আন্তঃআণবিক আকর্ষণ বল (ভ্যানডার ওয়ালস বল) দুর্বল থাকে তখন অণুগুলো সহজেই একে অপরের থেকে দূরে সরে যেতে পারে, ফলে গ্যাসীয় অবস্থা তৈরি হয়। এজন্য [গণিত] গ্যাস হিসেবে বিরাজ করে। অন্যদিকে, ব্রোমিনের আণবিক ভর বেশি হওয়ায় এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বল (ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল) তুলনামূলকভাবে শক্তিশালী হয়। যখন ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল শক্তিশালী হয় তখন অণুগুলো কাছাকাছি এসে গ্যাসীয় থেকে তরল অবস্থা প্রাপ্ত হয়। এজন্য [গণিত] তরল অবস্থায় থাকে। উপরের আলোচনা থেকে বলা যায়, আণবিক আকারের তারতম্য ও আন্তঃআণবিক আকর্ষণ বলের ভিন্নতা [গণিত] ও [গণিত] মৌলের ভৌত অবস্থার ভিন্নতার কারণ।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
B ও C পর্যায় সারণির একই শ্রেণির মৌল হলেও এদের ভৌত অবস্থার ভিন্নতার …
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


