শেয়ারFacebookWhatsApp

সালমা ও শেফালীর মধ্যে সৃষ্ট প্রেষণার তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: সালমার মধ্যে সৃষ্ট প্রেষণাটি হলো নিরাপত্তা যা একটি সামাজিক প্রেষণা, অপরদিকে শেফালির মধ্যে সৃষ্ট প্রেষণাটি হলো ক্ষুধা যা একটি জৈবিক প্রেষণা। নিচে প্রেষণাদ্বয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন সকলেই কামনা করে; এর মূলে রয়েছে নিরাপত্তাবোধ। আমরা সকলেই নিরাপদে বসবাস করতে চাই। এই নিরাপত্তা ব্যক্তির জীবন রক্ষার জন্য হতে পারে, সম্পদ রক্ষার জন্য হতে পারে অথবা গোষ্ঠী ঐক্য বজায় রাখার জন্য হতে পারে। নিরাপত্তার অভাব একটি ভয় জনিত সামাজিক প্রেষণা। অপরদিকে, ক্ষুধা একটি মৌলিক জৈবিক প্রেষণা। জন্মের পরে থেকেই মানুষ ক্ষুধার তাড়না অনুভব করতে থাকে। এ তাড়না উপশম করার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে। যখন আমাদের পাকস্থলী শূন্য হয়ে পড়ে এবং এর পেশিগুলো সংকুচিত হতে থাকে তখন আমরা ক্ষুধার তাড়না অনুভব করি। মস্তিষ্কের হাইপোথ্যালামাসের একটা বিশেষ অঞ্চল ক্ষুধা নিয়ন্ত্রণ করে থাকে বলে অনেকে মনে করেন। আবার ক্ষুধার সাথে রক্তের শর্করার একটা সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। উদ্দীপকে দেখা যায় সালমার স্কুলে যাওয়ার পথে অনেকগুলো কুকুর থাকার কারণে সে ভয় পায়। এজন্য সে তার মাকে সাথে নিয়ে স্কুলে যেতে চায়, যা সামাজিক প্রেষণা নিরাপত্তাকে নির্দেশ করে। আবার সালমার বান্ধবী শেফালী সকালে নাস্তা না খেয়ে স্কুলে আসার কারণে শ্রেণিকক্ষে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তার এ অজ্ঞান হওয়ার পেছনের প্রেষণাটি হলো ক্ষুধা; যা একটি জৈবিক প্রেষণা।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

সালমা ও শেফালীর মধ্যে সৃষ্ট প্রেষণার তুলনামূলক বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড চ্যাম্পিয়ন হবার জন্য রাফি খুবই পরিশ্রম করছে। দৃশ্যকল্প-২: সালমার স্কুলে যাবার পথে অনেকগুলো কুকুর থাকার কারণে সে ভয় পায়। এজন্য সে তার মাকে সাথে নিয়ে স্কুলে যেতে চায়। সালমার বান্ধবী শেফালী সকালে নাস্তা না খেয়ে স্কুলে আসার কারণে শ্রেণিকক্ষে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল।

Dhaka · 2025

উত্তর

ক্রাইডার ও তার সহযোগীগণের মতে- "আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে কর্মে উদ্বুদ্ধ বা সক্রিয় করে তোলে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে তাকে প্রেষণা হিসেবে সংজ্ঞায়িত করা যায়।”

উত্তর

প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক। আমাদের শরীরের অভ্যন্তরে যখন কোন বিঘ্ন ঘটে বা কোন কিছুর অভাব ঘটে তখন বিভিন্ন আচরণ বা প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্য রক্ষা করা হয়। প্রতি প্রাণী দেহের অভ্যন্তরীণ যন্ত্র মন্ডলীর মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। এই ভারসাম্য বিনষ্ট হলে প্রাণী অসুস্থ হয়ে পড়ে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। যেমন- আমাদের শরীরে যখন খাদ্যের অভাব দেখা দেয় তখন আমরা খাবার খেয়ে শারীরিক ভারসাম্য বজায় রাখি! তাই যে কোনো প্রেষিত আচরণ আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে অর্থাৎ প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক।

উত্তর

রাফির মধ্যে সৃষ্ট প্রেষণাটি হলো কৃতি প্রেষণা, যা একটি সামাজিক প্রেষণা। সমাজ জীবন থেকে শিক্ষার মাধ্যমে যে প্রেষণা অর্জন করা হয় তাকে সামাজিক প্রেষণা বলা হয়, যেমন- যশ, খ্যাতি, সুনাম, অর্থ লাভের বাসনা ইত্যাদি হচ্ছে সামাজিক প্রেষণার উদাহরণ। এ প্রেষণার বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ- ১. সামাজিক প্রেষণার শারীরিক ভিত্তি নেই; ২. জীবন ধারণের জন্য এগুলো অপরিহার্য নয়; ৩. শিখনের দ্বারা অর্জিত হয়; ৪. বিপাক ক্রিয়ার সাথে এর কোন সম্পর্ক নেই; ৫. সকল শ্রেণির প্রাণিতে বিদ্যমান থাকে না। ৬. একই শ্রেণির সকল প্রাণীতে সমানভাবে বিদ্যমান থাকে না; ৭. এটা শরীরের ভারসাম্যের সাথে সম্পর্কযুক্ত নয়; ৮. এগুলোর সংখ্যায় অধিক; ৯. পরিতৃপ্তিতে বিলম্বিত হলে তা শরীরের ক্ষতি সাধন করে না।

উত্তর

সালমার মধ্যে সৃষ্ট প্রেষণাটি হলো নিরাপত্তা যা একটি সামাজিক প্রেষণা, অপরদিকে শেফালির মধ্যে সৃষ্ট প্রেষণাটি হলো ক্ষুধা যা একটি জৈবিক প্রেষণা। নিচে প্রেষণাদ্বয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন সকলেই কামনা করে; এর মূলে রয়েছে নিরাপত্তাবোধ। আমরা সকলেই নিরাপদে বসবাস করতে চাই। এই নিরাপত্তা ব্যক্তির জীবন রক্ষার জন্য হতে পারে, সম্পদ রক্ষার জন্য হতে পারে অথবা গোষ্ঠী ঐক্য বজায় রাখার জন্য হতে পারে। নিরাপত্তার অভাব একটি ভয় জনিত সামাজিক প্রেষণা। অপরদিকে, ক্ষুধা একটি মৌলিক জৈবিক প্রেষণা। জন্মের পরে থেকেই মানুষ ক্ষুধার তাড়না অনুভব করতে থাকে। এ তাড়না উপশম করার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে। যখন আমাদের পাকস্থলী শূন্য হয়ে পড়ে এবং এর পেশিগুলো সংকুচিত হতে থাকে তখন আমরা ক্ষুধার তাড়না অনুভব করি। মস্তিষ্কের হাইপোথ্যালামাসের একটা বিশেষ অঞ্চল ক্ষুধা নিয়ন্ত্রণ করে থাকে বলে অনেকে মনে করেন। আবার ক্ষুধার সাথে রক্তের শর্করার একটা সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। উদ্দীপকে দেখা যায় সালমার স্কুলে যাওয়ার পথে অনেকগুলো কুকুর থাকার কারণে সে ভয় পায়। এজন্য সে তার মাকে সাথে নিয়ে স্কুলে যেতে চায়, যা সামাজিক প্রেষণা নিরাপত্তাকে নির্দেশ করে। আবার সালমার বান্ধবী শেফালী সকালে নাস্তা না খেয়ে স্কুলে আসার কারণে শ্রেণিকক্ষে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তার এ অজ্ঞান হওয়ার পেছনের প্রেষণাটি হলো ক্ষুধা; যা একটি জৈবিক প্রেষণা।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সালমা ও শেফালীর মধ্যে সৃষ্ট প্রেষণার তুলনামূলক বিশ্লেষণ কর। | Prosthuti