শিউলির মধ্যে সৃষ্ট প্রেষণার বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর: শিউলির মধ্যে সৃষ্ট প্রেষণাটি হলো কৃতি প্রেষণা, যা একটি সামাজিক প্রেষণা। সমাজ জীবন থেকে শিক্ষার মাধ্যমে যে প্রেষণা অর্জন করা হয় তাকে সামাজিক প্রেষণা বলা হয়। যেমন- যশ, খ্যাতি, সুনাম, অর্থ লাভের বাসনা ইত্যাদি হচ্ছে সামাজিক প্রেষণার উদাহরণ। এ প্রেষণার বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ- ১. সামাজিক প্রেষণার শারীরিক ভিত্তি নেই। ২. জীবন ধারণের জন্য এগুলো অপরিহার্য নয়। ৩. শিখনের দ্বারা অর্জিত হয়। ৪. 'বিপাক ক্রিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। ৫. সকল শ্রেণির প্রাণীতে বিদ্যমান থাকে না। ৬. একই শ্রেণির সকল প্রাণীতে সমানভাবে বিদ্যমান থাকে না। ৭. এটা শরীরের ভারসাম্যের সাথে সম্পর্কযুক্ত নয়। ৮. এগুলো সংখ্যায় অধিক। ৯. পরিতৃপ্তিতে বিলম্বিত হলে তা শরীরের ক্ষতি সাধন করে না।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
শিউলির মধ্যে সৃষ্ট প্রেষণার বৈশিষ্ট্যগুলো কী কী?
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর