রনি ও জনির মধ্যে যে আচরণগত পরিবর্তন ঘটেছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: রনি ও জনির মধ্যে যে আচরণগত পরিবর্তন ঘটেছে তা হলো আবেগকালীন আচরণগত পরিবর্তন বা মানসিক পরিবর্তন। রনির মধ্যে আবেগের গঠনমূলক পরিবর্তন অপরদিকে জনির মধ্যে আবেগের ধ্বংসাত্মক পরিবর্তন ঘটেছে। ১. আবেগের গঠনমূলক পরিবর্তন: আবেগের নানা রকম গঠনমূলক প্রভাব মানুষের জীবনে লক্ষ্য করা যায়। আনন্দ মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হাসি-আনন্দ সুস্থ দেহে সুন্দর মনের বহিঃপ্রকাশ। এতে মানুষ কাজ করতে উদ্বুদ্ধ হয়। কৌতূহল বা উৎসাহ মানুষকে কাজের প্রতি অধিক তৎপর করে। আবেগের গঠনমূলক পরিবর্তনের ফলেই কেউ বিপদে পড়লে দ্বিগুণ শক্তিতে বলিয়ান হয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পরাস্ত করা যায়। ২. আবেগের ধ্বংসাত্মক পরিবর্তন: গঠনমূলক পরিবর্তনের পাশাপাশি আবেগের ধ্বংসাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। ধ্বংসাত্মক প্রভাবের ফলে ব্যক্তির নিজের এবং অন্যদের ক্ষতি হয়। ক্রোধ ধ্বংসাত্মক আচরণের অন্যতম কারণ। এর প্রভাবে ব্যক্তির বিচার ক্ষমতা লোপ পায় ও নৈতিকতার ঘাটতি দেখা যায়। উদ্দীপকে দেখা যায় দরিদ্র হওয়ার কারণে রনি এবং জনির সাথে খারাপ ব্যবহারের ফলশ্রুতিতে রনি প্রচুর পড়াশোনা করে এবং ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে চায়। অর্থাৎ রনির মধ্যে আবেগের গঠনমূলক পরিবর্তন দেখা যায়। অপরদিকে জনি খারাপ ছেলেদের সাথে জোট বেধে প্রতিপক্ষের উপর হামলা করে যা আবেগের ধ্বংসাত্মক পরিবর্তনকে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
রনি ও জনির মধ্যে যে আচরণগত পরিবর্তন ঘটেছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর