সাইফের মধ্যে আবেগের যে ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে সেই ধরনের আরও দুটি বহিঃপ্রকাশ বর্ণনা কর।
উত্তর: সাইফের মধ্যে আবেগের যে ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে তা হলো ভয়। এরকম আরও আবেগের দুটি ধরন হলো- ১. আনন্দ: আনন্দ একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ আবেগ। ব্যক্তি আনন্দিত হলে সে তার শারীরিক ও মৌখিক অভিব্যক্তির মাধ্যমে আবেগ প্রকাশ করে। ব্যক্তি আনন্দিত হলে তা উচ্ছ্বাস বা উচ্ছলতার মাধ্যমে অথবা হাসি চিৎকার বা হাত-পা ছুরে লাফানোর মাধ্যমে তা প্রকাশ করে। শিশুরা পছন্দসই খেলনা পেলে, কেউ কৌতুক করলে খুব আনন্দ পায়। শিশুরা হেসে হাততালি দিয়ে লাফালাফি করে বা আনন্দ দানকারী ব্যক্তিরা বস্তুকে জড়িয়ে ধরে তাদের এই আনন্দ প্রকাশ করে থাকে। ২. কৌতূহল: অন্যান্য আরও অনেক ধরনের আবেগের মতো কৌতূহল হলো মানুষের একটি মৌলিক আবেগ। কৌতূহল কমবেশি সকলের মধ্যেই লক্ষ করা যায়। এই কৌতূহলের বশবর্তী হয়েই মানুষ অজানাকে জেনেছে, অজয়কে জয় করেছে, অদেখাকে দেখেছে। এই কৌতূহলের বশবর্তী হয়েই ভাস্কো ডা-গামা আমেরিকা আবিষ্কার করেছে, রাইট ভ্রাতৃত্বদ্বয় উড়োজাহাজ আবিষ্কার করেছে, ঠিক একই রকম কৌতূহলের বশবর্তী হয়েই জগতে নানারকম উদ্ভাবন ঘটেছে। ছোট্ট শিশুদের মধ্যে খুব বেশি মাত্রায় কৌতূহল লক্ষ্য করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
সাইফের মধ্যে আবেগের যে ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে সেই ধরনের আরও দুটি বহ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর