উদ্দীপকের রাসেদ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাসেদ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির অভিজ্ঞ কৃষক নামক উৎসের অন্তর্গত। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং পরামর্শ দাতা। কৃষক যখন নানা সমস্যা জর্জরিত হয় তখন প্রাথমিক পর্যায়ে পরামর্শের জন্য অভিজ্ঞ কৃষকের কাছে যায়। তখন তিনি আন্তরিকতার সাথে তাদের পরামর্শ দিয়ে থাকে। কৃষির তথ্য সরবরাহ ও সেবা প্রদানের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন অভিজ্ঞ কৃষক স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। ফলে তিনি স্থানীয় তথ্যভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। উদ্দীপকে রাসেদ তার আশপাশের কৃষকদের কৃষিবিষয়ক নানা সমস্যার সমাধান ও পরামর্শ দিয়ে থাকেন। এভাবেই অভিজ্ঞ কৃষক রাসেদ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে কাজ করে থাকে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকের রাসেদ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির কোন উৎসের অন্তর্গত? ব্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর