উদ্দীপকের 'X [গণিত] চিহ্নিত কৃষির ক্ষেত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] চিহ্নিত কৃষির ক্ষেত্রটি উদ্যান ফসলকে নির্দেশ করে। সাধারণত বাগানে, সীমিত জমিতে, বন্যামুক্ত উঁচু ও মাঝারি উঁচু জমিতে যেসবফসলের প্রতিটি গাছকে বিশেষ যত্নসহকারে চাষ করা হয়, সেগুলোকে উদ্যান ফসল বলে। যেমন- ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেঁপে, কলা, আম, কাঁঠাল, গোলাপ, রজনীগন্ধা ইত্যাদি। আমাদের দেশে কৃষির আওতায় দেশীয় প্রায় ১২৪ ধরনের ফসল চাষ করা হয়। তার প্রায় ৭০ ভাগই উদ্যান ফসলের অন্তর্গত। উদ্যান ফসল বিস্তৃত মাঠে ব্যবসায়িক ভিত্তিতে বা অত্যন্ত স্বল্প পরিসরে ব্যক্তিগত প্রয়োজনে ও সখের বসে চাষ করা হয়। ঘরের বারান্দায়, ছাদে বা টবে বিভিন্ন প্রকার ফুল বা সৌন্দর্যবর্ধক গাছপালা উদ্যান ফসল হিসেবে চাষ করা যায়। উদ্যান ফসলে লাভ বেশি, কম জমিতে বেশি উৎপাদন, স্বল্প সময়ে ও কম ঝুঁকিতে উৎপাদন করা যায়। এসব ফসল চাষাবাদে প্রতিটি গাছ বা চারার নিবিড় যত্নের প্রয়োজন হয়। রোপণকালে আলাদা আলাদা গর্ত করতে হয়। অনেক ক্ষেত্রে প্রতিটি গাছে খুঁটি এবং বেড়া দিতে হয়। এ ফসল সব এক সাথে পরিপক্ক হয় না বিধায় ধাপে ধাপে সংগ্রহ করা যায়। একটি গাছ হতে দীর্ঘ দিন ধরে ফুল ও ফল পাওয়া যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকের 'X চিহ্নিত কৃষির ক্ষেত্রটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর