উদ্দীপকে উল্লেখিত কেন্দ্র হতে কৃষক কীভাবে কৃষির তথ্য ও সেবা পেতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কেন্দ্রটি হলো কৃষক সভা। কৃষক সভা আধুনিক কৃষি সম্প্রসারণ তথা কৃষি তথ্য সরবরাহ ও কৃষি সেবার একটি অত্যন্ত কার্যকর কৌশল। এখানে কৃষকরা তাদের কৃষি সংক্রান্ত সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। কৃষি সম্প্রসারণ কর্মকান্ডের অংশ হিসেবে মূলত এ কৃষক সভার আয়োজন করা হয়। একটি এলাকার কৃষকদের মধ্যে সম্প্রীতিপূর্ণ আবহাওয়া বজায় রেখে বিভিন্ন কৃষি সমস্যা সমাধান ও নতুন চাষ পদ্ধতি প্রয়োগ করার মনোভাব তৈরিতে সাহায্য করে এ কৃষক সভা। কৃষক সভায় কোনো কৃষক তার কৃষি সংক্রান্ত সমাধান দিয়ে থাকেন। অনেক সময় কৃষি কর্মকর্তা সে ব্যাপারে সরাসরি পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় এমন সমস্যার উদ্ভব হয় যা সব কৃষকরা মিলে সমাধান করেন। যেমন- খরাকালীন সময়ে সেচ সমস্যা, ফসলে রোগ বা পোকার আক্রমণ প্রতিহত করা, মূল্যবান কৃষি যন্ত্রপাতি ক্রয়, নতুন কৃষি প্রযুক্তি গ্রহণ ও বর্জন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। এটি কোনো এলাকার কৃষি সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে খুব সহজেই কৃষি কর্মকর্তাকে ধারণা পেতে সাহায্য করে থাকে এবং খুব সহজে ও অল্প সময়ে তিনি কৃষকদের কৃষি সমস্যা সমাধান ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে পারেন। আর এভাবেই কৃষক সভা থেকে কৃষক কৃষির তথ্য ও সেবা পেতে পারে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত কেন্দ্র হতে কৃষক কীভাবে কৃষির তথ্য ও সেবা পেতে পা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর