চিত্র-২ এ প্রদর্শিত ফসলটি কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-২ এর ফসলটি হলো বেগুন যা কৃষির ক্ষেত্র হিসেবে উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। অর্থাৎ উদ্দীপকের ফসলটি উদ্যান ফসলকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- সাধারণত বাগানে, সীমিত জমিতে, বন্যামুক্ত উঁচু ও মাঝারি উঁচু জমিতে যেসব গাছকে বিশেষ যত্নসহকারে চাষ করা হয়, সেগুলোকে উদ্যান ফসল বলে। যেমন- ফুলকপি, বাঁধাকপি, লেটুস, টমেটো, পেঁপে, কলা, আম, রজনীগন্ধা ইত্যাদি। আমাদের দেশে কৃষির আওতায় ১২৪ ধরনের ফসল চাষ করা হয় যার প্রায় ৭০ ভাগই উদ্যান ফসলের অন্তর্গত। উদ্যান ফসল বিস্তৃত মাঠে ব্যবসায়িক ভিত্তিতে বা অত্যন্ত স্বল্প পরিসরে ব্যক্তিগত প্রয়োজনে ও শখের বসে চাষ করা হয়। এক্ষেত্রে প্রতিটি গাছের পৃথক পৃথকভাবে পরিচর্যা করতে হয় এবং নিবিড় যত্নের প্রয়োজন হয়। রোপণকালে আলাদা আলাদা গর্ত করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রতিটি গাছে খুঁটি দিতে হয়। সব ফসল এক সাথে পরিপক্ক হয় না বলে ধাপে ধাপে ফসল সংগ্রহ করতে হয়। ঘরের বারান্দায়, ছাদে বা টবে বিভিন্ন প্রকার ফুল বা সৌন্দর্যবর্ধক গাছপালা উদ্যান ফসল হিসেবে চাষ করা যায়। এতে লাভ বেশি, কম জমিতে বেশি উৎপাদন, স্বল্প সময়ে ও কম ঝুঁকিতে উৎপাদন করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
চিত্র-২ এ প্রদর্শিত ফসলটি কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর