শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর: কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. ফসলের উন্নত চাষ পদ্ধতি ও জাত উদ্ভাবন সম্পর্কে জ্ঞান অর্জন হয়। ২. ভূ-প্রকৃতি, জলবায়ু, কৃষি মৌসুম; মাটির বুনট, সংযুতি ও অম্লত্ব সম্পর্কে জানা যায়। ৩. গাছের পুষ্টি উপাদানের কাজ ও অভাবজনিত লক্ষণ এবং জৈব ও অজৈব সার সম্বন্ধে জানা যায়। ৪. গবাদিপশু ও হাঁস-মুরগির উন্নত লালন-পালন এবং মাছ চাষের উন্নত পদ্ধতি সম্বন্ধে জানা যায়।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

বাংলাদেশে কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাসেদ একজন ধানচাষী। তিনি একজন অগ্রগামী কৃষক। কৃষির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি অবহিত। এলাকার অন্যান্য কৃষকেরা সহজেই তার কাছ থেকে কৃষি বিষয়ক তথ্যাদি পেয়ে থাকেন। মৌসুমের শুরুতেই তার বাড়ির পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ধান চাষের উপর মৌসুমব্যাপী প্রশিক্ষণের জন্য একটি ক্লাব ঘরকে কেন্দ্র হিসেবে বেছে নেয়া হয়। উক্ত কেন্দ্রে মৌসুমব্যাপী এলাকার ৫০ জন কৃষক-কৃষাণীকে ধান চাষের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

Dhaka · 2025

উত্তর

ই-কৃষি হলো ইলেকট্রনিক ভিত্তিক কৃষি তথ্য প্রদান কার্যক্রম যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষি সম্পর্কিত কাজগুলোকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করা হয়।

উত্তর

কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. ফসলের উন্নত চাষ পদ্ধতি ও জাত উদ্ভাবন সম্পর্কে জ্ঞান অর্জন হয়। ২. ভূ-প্রকৃতি, জলবায়ু, কৃষি মৌসুম; মাটির বুনট, সংযুতি ও অম্লত্ব সম্পর্কে জানা যায়। ৩. গাছের পুষ্টি উপাদানের কাজ ও অভাবজনিত লক্ষণ এবং জৈব ও অজৈব সার সম্বন্ধে জানা যায়। ৪. গবাদিপশু ও হাঁস-মুরগির উন্নত লালন-পালন এবং মাছ চাষের উন্নত পদ্ধতি সম্বন্ধে জানা যায়।

উত্তর

উদ্দীপকে রাসেদ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির অভিজ্ঞ কৃষক নামক উৎসের অন্তর্গত। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং পরামর্শ দাতা। কৃষক যখন নানা সমস্যা জর্জরিত হয় তখন প্রাথমিক পর্যায়ে পরামর্শের জন্য অভিজ্ঞ কৃষকের কাছে যায়। তখন তিনি আন্তরিকতার সাথে তাদের পরামর্শ দিয়ে থাকে। কৃষির তথ্য সরবরাহ ও সেবা প্রদানের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন অভিজ্ঞ কৃষক স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। ফলে তিনি স্থানীয় তথ্যভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। উদ্দীপকে রাসেদ তার আশপাশের কৃষকদের কৃষিবিষয়ক নানা সমস্যার সমাধান ও পরামর্শ দিয়ে থাকেন। এভাবেই অভিজ্ঞ কৃষক রাসেদ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে কাজ করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত কেন্দ্রটি হলো কৃষক সভা। কৃষক সভা আধুনিক কৃষি সম্প্রসারণ তথা কৃষি তথ্য সরবরাহ ও কৃষি সেবার একটি অত্যন্ত কার্যকর কৌশল। এখানে কৃষকরা তাদের কৃষি সংক্রান্ত সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। কৃষি সম্প্রসারণ কর্মকান্ডের অংশ হিসেবে মূলত এ কৃষক সভার আয়োজন করা হয়। একটি এলাকার কৃষকদের মধ্যে সম্প্রীতিপূর্ণ আবহাওয়া বজায় রেখে বিভিন্ন কৃষি সমস্যা সমাধান ও নতুন চাষ পদ্ধতি প্রয়োগ করার মনোভাব তৈরিতে সাহায্য করে এ কৃষক সভা। কৃষক সভায় কোনো কৃষক তার কৃষি সংক্রান্ত সমাধান দিয়ে থাকেন। অনেক সময় কৃষি কর্মকর্তা সে ব্যাপারে সরাসরি পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় এমন সমস্যার উদ্ভব হয় যা সব কৃষকরা মিলে সমাধান করেন। যেমন- খরাকালীন সময়ে সেচ সমস্যা, ফসলে রোগ বা পোকার আক্রমণ প্রতিহত করা, মূল্যবান কৃষি যন্ত্রপাতি ক্রয়, নতুন কৃষি প্রযুক্তি গ্রহণ ও বর্জন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। এটি কোনো এলাকার কৃষি সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে খুব সহজেই কৃষি কর্মকর্তাকে ধারণা পেতে সাহায্য করে থাকে এবং খুব সহজে ও অল্প সময়ে তিনি কৃষকদের কৃষি সমস্যা সমাধান ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে পারেন। আর এভাবেই কৃষক সভা থেকে কৃষক কৃষির তথ্য ও সেবা পেতে পারে।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষিDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।