উদ্দীপকে উল্লেখিত পাট পচানোর পদ্ধতিটির অর্থনৈতিক গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পাট পচানোর পদ্ধতিটি হলো পাটের রিবন রেটিং। নিচে রিবন রেটিং পদ্ধতির অর্থনৈতিক গুরুত্ব মূল্যায়ন করা হলো- গাছ কাটার পর কাঁচা থাকা অবস্থায় গাছ থেকে ছাল ফিতার মতো পৃথক করে ছাল পচানোর ব্যবস্থা করাকে রিবন রেটিং বলে। যেসব এলাকায় পচন পানির অভাব রয়েছে সেসব এলাকায় এ পদ্ধতি খুবই লাভজনক। এ পদ্ধতিতে ছাল পচানোর জন্য পানি, জায়গা ও সময় কম লাগে। এতে পাট চাষি কম খরচে কাজ শেষ করতে পারে। এ পদ্ধতিতে প্রাপ্ত আঁশে কাটিংস হয় না এবং উন্নতমানের আঁশ পাওয়া যায়। ফলে পাটের বাজারমূল্য বেশি থাকে। এ পদ্ধতিতে কম শ্রম, কম পানি ও কম সময় লাগায় উৎপাদন ব্যয় কম হয়। এতে করে কৃষক একই সময়ে অন্য কৃষি কাজও করতে পারে বলে সুযোগ ব্যয়ও কম হয়। রিবন রেটিং পদ্ধতিতে প্রাপ্ত পাটকাঠি মজবুত ও টেকসই নয় এবং জ্বালানি সাশ্রয় হয়। এছাড়াও পাট পচন গর্তের পানি জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। সর্বোপরি এ পদ্ধতিতে চাষি দ্রুত লাভবান হতে পারে এবং দেশের পাট শিল্পকে প্রতিযোগিতায় এগিয়ে নেওয়া সম্ভব হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত পাট পচানোর পদ্ধতিটির অর্থনৈতিক গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর