উদ্দীপকের ছত্রাকটি চাষের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ব্যাঙের ছাতার ন্যায় ছত্রাকটির নাম মাশরুম। নিচে মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। মাশরুম চাষে উৎপাদন খরচ কম, লাভ বেশি। মাশরুম চাষে আবাদি জমির প্রয়োজন পড়ে না'। তাকে তাকে সাজিয়ে একটি ঘরকে কয়েকটি ঘরের সমান ব্যবহার করা যায়। চাষ শুরুর মাত্র ৭-১০০ দিনের মধ্যে মাশরুম পাওয়া যায়। মাশরুম চাষে কম পুঁজির দরকার হয় এবং অল্প শ্রমের মাধ্যমে হয়। বিনিয়োগকৃত অর্থ অল্প সময়ের মধ্যে তুলে আনা সম্ভব হয়। মাশরুম চাষে কর্মহীন লোকদের নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়। মাশরুম চাষ করে মহিলারা আর্থ-সামাজিক বাস্তবতার সাথে সঙ্গতি রেখে অর্থ উপার্জন করতে পারে। মাশরুম চাষে সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। অন্যান্য উদ্যান ও মাঠ ফসলের তুলনায় মাশরুম চাষে লাভও বেশি হয়। সর্বোপরি গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর মাধ্যম মাশরুম চাষ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের ছত্রাকটি চাষের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর