উদাহরণসহ "অ" ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর: "অ" ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের নিয়ম: নিচে "অ" ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হলঃ ১. শব্দের দ্বিতীয় স্বর "অ","আ"," ও" হলে "অ" এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন- অন্ন,অর্ধ, কলম, অমল, অক্ষর ইত্যাদি। ২."স" বা "সম" উপসর্গযুক্ত আদি অ-ধ্বনি স্বাভাবিক হয়। যেমন- সস্নেহ, সাহাস্য,সজীব, সবল, সবিনয় ইত্যাদি। ৩. "না" অর্থে "অ" বা অন" থাকলে অ-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- অমূল্য, অমৃত, অস্থির, অনিয়ম, অনাগত ইত্যাদি। ৪. "অ" এই নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- জল, সরল, দখল, কথা ইত্যাদি ৫. "অ" স্বরধ্বনিযুক্ত একাক্ষক (syllable) শব্দের অ- এর উচ্চারণ স্বাভাবিক। যেমন: নদ্,টব্,শব্,দম্,রব্ ইত্যাদি।
HSC Bangla 2nd Paper বাংলা উচ্চারণের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা উচ্চারণের নিয়ম · সৃজনশীল
উদাহরণসহ "অ" ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর