উদাহরণসহ বাংলা 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: "এ" ধ্বনি উচ্চারণের নিয়ম: "এ" স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হল- ১. পদের অন্তে "এ" স্বরধ্বনি সংবৃত হয়। যেমন: দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি। ২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত "এ" ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন- দেশ,শেষ, প্রেম ইত্যাদি। ৩. দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে "এ" বিকৃত হয়। যেমন: এত (অ্যাতো), এখন (অ্যাখোন),হেন ( হ্যানো ), কেন ( ক্যানো ) ইত্যাদি। ৪. ই-কার বা উ-কার পরে "এ" সংবৃত হয়। যেমন- বেলুন, দেখি, রেনু ইত্যাদি। ৫. ক্রিয়াপদের বর্তমান কালের অনুগায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে "এ" বিবৃত হয়। যেমন- খেল্ (খ্যাল), দেখ্ ( দ্যাখ), ফেল ( ফ্যাল )।
HSC Bangla 2nd Paper বাংলা উচ্চারণের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা উচ্চারণের নিয়ম · সৃজনশীল
উদাহরণসহ বাংলা 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর