এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর: ১। শব্দের প্রথমে যদি এ-কার থাকে এবং তারপর ই()ি, ঈ (ী), উ (2), ঊ (2), এ (o), ও (Cl), য়, র, ল, শ এবং হ থাকলে সাধারণত এ অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন:- তেল, মেকি ২। সংখ্যাবাচক শব্দের গোড়ায় এ থাকলে সাধারণত তার উচ্চারণ অ্যা হয়। যেমন: - এক (অ্যাক) এগারো (অ্যাগারো) ৩। মূলে ই কার বা ঋ-কারযুক্ত ধাতু প্রাতিপদিকের সঙ্গে আ-কার যুক্ত হলে সেই ই-কার এ-কার রূপে উচ্চারিত হবে, কখনও অ্যা-কার হবে না। যথা: কেনা, মেলা, মেশা ইত্যাদি। ৪। এ-কারযুক্ত এক ধ্বনিদল বা একাক্ষর ধাতুর সঙ্গে আ-প্রত্যয়যুক্ত হলে, সাধারণত সেই এ কারের উচ্চারণ "অ্যা" হয়ে থাকে। যেমন:- খেলা ৫। এক ধ্বনিদল বা একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত এ কার রূপে উচ্চারিত হয়। যেমন:- কে, সে (শে)
HSC Bangla 2nd Paper বাংলা উচ্চারণের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা উচ্চারণের নিয়ম · সৃজনশীল
এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর