'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর: বাংলা 'এ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো: ক. শব্দের অন্ত্যে 'এ' সংবৃত অর্থাৎ অবিকৃত 'এ' হয়। যেমন: পথে, ঘাটে । খ. একাক্ষর সর্বনাম পদের 'এ' সংবৃত হয়। যেমন: কে, সে, যে । গ. 'ই' বা 'উ'-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন: দেখি, রেণু। ঘ. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয় । যেমন: দেশ, শেষ, প্রেম। ঙ. শব্দের প্রথমে যদি 'এ' কার (ব্যঞ্জনে যুক্তও হতে পারে) থাকে এবং তারপরে ই, ঈ, উ, ঊ, এ, ও, য়, র, ল, শ এবং হ থাকলে সাধারণত 'এ' সংবৃত হয়। যেমন: একি, দেখি।
HSC Bangla 2nd Paper বাংলা উচ্চারণের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা উচ্চারণের নিয়ম · সৃজনশীল
'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর