বাংলা শব্দের আদ্য অ-কারের উচ্চারণের পাঁচটি উদাহরণ লেখো।
উত্তর: বাংলা শব্দে আদ্য অ-কারের উচ্চারণের নিয়ম উদাহরণসহ নিম্নরূপ: ক. শব্দের আদ্য অ-এর পর 'Y [গণিত] (য) ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন: অদ্য (ওদ্ দো), গণ্য (গোন্ নো), কথ্য (কোত্ থা) ইত্যাদি। খ. একাক্ষর শব্দের প্রথমে 'অ' এবং পরে দন্ত্য 'ন' থাকলে ও-কারের মতো উচ্চারণ হয়। যেমন: মন (মোন্), বন (বোন্), ইত্যাদি । গ. আদ্য অ-এর পর '' থাকলে সে অ-এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়ে থাকে। যেমন: দক্ষ (দোক্ খো), লক্ষ্মণ (লোক্ খোন্), পক্ষী (পোক্ খি) ইত্যাদি। ঘ. শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর ঋ-কার (ৃ) যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সে অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন: মসৃণ (মোসৃন্), কর্তৃকারক (কোরর্তৃ কারোক্), বক্তৃতা (বোক্ তৃতা) ইত্যাদি। উ. শব্দের প্রথমে অ-যুক্ত র-ফলা (-) থাকলে সেক্ষেত্রেও আদ্য অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়ে থাকে । যেমন: দ্রব্য (দ্রোব্ বো), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন থো), ব্ৰত (ব্রোতো), প্রভাত (প্রোভাত্) ইত্যাদি ।
HSC Bangla 2nd Paper বাংলা উচ্চারণের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা উচ্চারণের নিয়ম · সৃজনশীল
বাংলা শব্দের আদ্য অ-কারের উচ্চারণের পাঁচটি উদাহরণ লেখো।
উত্তর