উচ্চারণ রীতি কাকে বলে? ব-ফলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর: উদাহরণসহ ব-ফলা উচ্চারণের নিয়ম: বাংলায় ব-ফলার উচ্চারণে ভিন্নতা দেখা যায়। কেননা ব-ফলা কখনো উচ্চারিত হয়, কখনো হয় না। নিচে এর পাঁচটি নিয়ম ও উদাহরণ দেওয়া হলো- ১. শব্দের প্রথমে থাকলে ব-ফলার উচ্চারণ হয় না। যেমন- ধ্বনি (ধোনি), ত্বক (তক্), দ্বেষ (দেশ), জ্বর (জর), স্বদেশ (শদেশ) ইত্যাদি। ২. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়। যেমন- বিশ্ব (বিশো), বিদ্বান (বিদ্দান), আশ্বিন (আশিন), স্বত্ব (শক্তো) ইত্যাদি। ৩. যুক্তব্যঞ্জনের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে। যেমন- সান্ত্বনা (শান্তানা), দ্বন্দ্ব (দন্দা), উজ্জ্বল (উজ়োল্) ইত্যাদি। 8. ব-য়ে ও ম-য়ে ব-ফলার উচ্চারণ বহাল থাকে। যেমন- নব্বই (নোব্বোই), সম্বোধন (শম্বোধন) ইত্যাদি। ৫. শব্দের মধ্যে ও শেষে দ্ব-ফলা থাকলে ব-এর উচ্চারণ বহাল থাকে। যেমন- উদ্বেল, (উদ্বেল্), ভবিষ্যদ্বাণী, (ভোবিশদ্বানি), উদ্বোধন, (উদ্দ্বাধোন) ইত্যাদি।
HSC Bangla 2nd Paper বাংলা উচ্চারণের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা উচ্চারণের নিয়ম · সৃজনশীল
উচ্চারণ রীতি কাকে বলে? ব-ফলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর