'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর: 'অ'-ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ: 'অ'-ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে। এতে চোয়াল বেশি ফাঁক হয়, ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না। 'অ'-ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের নিয়ম: নিচে 'অ'-ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হলো: ১. শব্দের দ্বিতীয় স্বর 'অ', 'আ', 'ও' হলে 'অ'-এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন- অন্ন, অর্ধ, অক্ষর, কলম, অমল ইত্যাদি। ২. 'স' বা 'সম' উপসর্গযুক্ত আদি অ-ধ্বনি স্বাভাবিক হয়। যেমন-সস্নেহ, সহাস্য, সজীব, সবল, সবিনয় ইত্যাদি। ৩. 'না' অর্থে 'অ' বা 'অন' থাকলে অ-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- অমূল্য, অমৃত, অস্থির, অনিয়ম, অনাগত ইত্যাদি। ৪. 'অ'-এর নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- জল, সরল, দখল, কথা ইত্যাদি। ৫. 'অ' স্বরধ্বনিযুক্ত একাক্ষর (Syllable) শব্দের অ-এর উচ্চারণ স্বাভাবিক। যেমন- নদ, টব, শব্, দম্, রব ইত্যাদি।
HSC Bangla 2nd Paper বাংলা উচ্চারণের নিয়ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা উচ্চারণের নিয়ম · সৃজনশীল
'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর