নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ: i) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি। ii) আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। iii) তোমার কথা প্রমাণ হয়নি। iv) আমি সাক্ষী দিব না। v) সূর্য উদয় হয়েছে। vi) আগামীকাল শপথ নেবেন সংসদরা। vii) বিধি লঙ্ঘন হয়েছে। viii) সব পাখিরা নীড় বাঁধে না।
উত্তর: i) আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। ii) আমরা তার আত্মার শান্তি কামনা করছি। iii) তোমার কথা প্রমাণিত হয়নি। iv) আমি সাক্ষ্য দেব না। v) সূর্যোদয় হয়েছে। vi) আগামীকাল শপথ নেবেন সংসদ সদস্যরা। vii) বিধি লঙ্ঘিত হয়েছে। viii) সব পাখি নীড় বাঁধে না।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর