উপসর্গ কাকে বলে? “উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।”— আলোচনা করো ।
উত্তর: উপসর্গ হচ্ছে এক শ্রেণির অব্যয় যাদের নিজস্ব কোনো অর্থ নেই। এই অর্থহীন অব্যয় কোনো ক্রিয়ামূল বা শব্দের পূর্বে বসে ক্রিয়ার মূল বা শব্দের অর্থের নানা মাত্রিক পরিবর্তন ঘটায় বা নানা অর্থ সৃষ্টি করে অথচ নিজেরা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না,তাকে উপসর্গ বলে। যেমনঃ আ, সু, বি,নি, ইত্যাদি। উপসর্গ কখনো স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু কোনো শব্দের পূর্বে যখন যুক্ত হয় তখন সে শব্দের পরিপূর্ণ পরিবর্ধন, সংকোচন, সম্প্রসারন ইত্যাদি পরিবর্তন ঘটায়। তাই বলা যায়, “উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে।” উদাহরণ হিসেবে বলা যায়- আ, প্র, পরি, উপ, উপসর্গের কোনো অর্থ নেই কিন্তু এরা যদি "হার" শব্দের পূর্বে বসে তাহলে নতুন নতুন অর্থ সৃষ্টি করে। যেমনঃ আ + হার = আহার (খাওয়া অর্থে), পরি + হার = পরিহার (ত্যাগ করা অর্থে প্র + হার = প্রহার (আঘাত করা অর্থে), উপ + হার = উপহার (উপঢৌকন অর্থে) । ইত্যাদি অর্থে শব্দের পরিবর্তন সাধন হচ্ছে এ থেকে আমরা বুঝতে পারি যে, উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, উক্তিটি সঠিক।
HSC Bangla 2nd Paper বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) · সৃজনশীল
উপসর্গ কাকে বলে? “উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।”— আলোচনা করো ।
উত্তর