উপসর্গের সংজ্ঞার্থ দাও। উপসর্গ কত প্রকার ও কী কী? 'অভি' ও 'প্রতি' উপসর্গযোগে দুটি করে শব্দ গঠন কর।
উত্তর: উপসর্গ : যেসব অব্যয়সূচক শব্দাংশ বা বর্ণসমষ্টি ধাতু বা ক্রিয়ামূল কিংবা নাম শব্দের পূর্বে বসে ধাতুটির বা শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থ সৃষ্টি করে অথচ নিজে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না তাকে উপসর্গ বলে। উপসর্গের প্রকারভেদ: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা- ক.. সংস্কৃত বা তৎসম উপসর্গ, খ. খাঁটি বাংলা উপসর্গ ও গ. বিদেশি উপসর্গ। নিচে উপসর্গগুলো তুলে ধরা হলো- ক. সংস্কৃত বা তৎসম উপসর্গ: তৎসম উপসর্গ মোট ২০টি। যথা- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। খ. খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা- অ, অঘা, অজ, অন, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
HSC Bangla 2nd Paper বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) · সৃজনশীল
উপসর্গের সংজ্ঞার্থ দাও। উপসর্গ কত প্রকার ও কী কী? 'অভি' ও 'প্রতি' উপসর্গযোগে দুটি করে শব্দ গঠন কর।
উত্তর