উপসর্গ কাকে বলে? 'আ', 'নি', 'বি' ও 'খাস' উপসর্গ দ্বারা চারটি করে শব্দ গঠন কর।
উত্তর: উপসর্গ: যেসব অব্যয়সূচক শব্দাংশ বা বর্ণসমষ্টি ধাতু বা ক্রিয়ামূল কিংবা নাম শব্দের পূর্বে বসে ধাতুটির বা শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থ সৃষ্টি করে অথচ নিজে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না তাকে উপসর্গ বলে। আ, নি, বি ও খাস - উপসর্গ দ্বারা চারটি করে শব্দ গঠন করা হলো: আ = আঁ +কাড়া = আঁকাড়া আ + লুনি = আলুনি আ + গাছা = আগাছা আ + কাঠা = আকাঠা নি = নি + খুঁত = নিখুঁত নি+ লাজ = নিলাজ নি + খোঁজ = নিখোঁজ নি + রেট = নিরেট বি = বি+ ফল = বিফল বি + ভুঁই = বিভুঁই বি + ফল = বিফল বি + কল = বিকল খাস = খাস + মহল = খাসমহল খাস + মজলিস = খাসমজলিস খাস কামরা = খাসকামরা খাস + দরবার = খাসদরবার
HSC Bangla 2nd Paper বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) · সৃজনশীল
উপসর্গ কাকে বলে? 'আ', 'নি', 'বি' ও 'খাস' উপসর্গ দ্বারা চারটি করে শব্দ গঠন কর।
উত্তর