Q: যে-কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর: তেপান্তর, জলচর, উদ্বেল, মৃগনয়না, আমরা, মুখচন্দ্র, দেশান্তর, অনাচার।
উত্তর: তেপান্তর = তে (তিন) প্রান্তরের সমাহার= দ্বিগু সমাস; জলচর = জলে চরে যা = উপপদ তৎপুরুষ সমাস; উদ্বেল = বেলাকে অতিক্রান্ত = অব্যয়ীভাব সমাস; মৃগনয়না = মৃগের নয়নের ন্যায় নয়ন যার = বহুব্রীহি সমাস; আমরা = সে, তুমি ও আমি = একশেষ দ্বন্দ্ব; মুখচন্দ্র = মুখ চন্দ্রের ন্যায় = উপমিত কর্মধারয় সমাস; দেশান্তর = অন্য দেশ = নিত্য সমাস; অনাচার = নেই আচার = নঞ্চ তৎপুরুষ সমাস।
HSC Bangla 2nd Paper বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা শব্দ গঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) · সৃজনশীল
Q: যে-কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর: তেপান্তর, জলচ…
Rajshahi · 2025
উত্তর
উত্তর